শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে সেনা-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ৬

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৪ Time View

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার জেনারেল মিরান শাহ এলাকায় বন্দুকযুদ্ধে সশস্ত্র বাহিনী তিন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে এবং চারজন আহত হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তপর (আইএসপিআর) রোববার এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ।

আইএসপিআরের একটি বিবৃতিতে বলা হয়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। তবে তাদের তিনজন সেনা সদস্য শহীদ হয়। গত ৯-১০ জুন রাতে এ ঘটনা ঘটেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, তাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং ফলস্বরূপ তিন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠায়। এতে চার সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

শহীদ সেনারা হলেন- সুবেদার আসগর আলী (৪০), সিপাহী নাসিম খান (২৬) এবং সিপাহী মুহাম্মদ জামান (২২)।

আইএসপিআর আরও জানায় ওই অঞ্চলে পাওয়া অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।

তিনি আবার বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’

গত সপ্তাহে, পাকিস্তান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয় এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) উপজাতীয় জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, ৩ জুন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং দুই জঙ্গি নিহত হয়।

আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, তীব্র গুলি বিনিময়ের সময়, নায়েক জহির আব্বাস, বয়স ৩৮ এবং মাইরাজ উদ দিন, বয়স ২৩ , বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয় ।

এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category