শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে রাজনৈতিক সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ হামলার ঘটনা ঘটে। বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান,এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে

টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের কাছে জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

হাজিফ হামদুল্লাহ আরও জানিয়েছেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।

সূত্র: জিও নিউজ

এসএএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category