শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশের সদরদপ্তরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।সোমবার (১৪ অক্টোবর) জেলা সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের বন্দুকযুদ্ধের সময় ওই তিন পুলিশ নিহত হন। এক পুলিশ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়।

পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সঙ্গে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন।তিনি বলেন, তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইনসে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে বলে গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন।

বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য পুলিশ সদরদপ্তরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের অভিযান চলমান আছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বান্নু জেলার অবস্থান। চলতি সপ্তাহে আঞ্চলিক এক সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে ইসলামাবাদে লকডাউন চলছে। সম্মেলনে যোগ দিতে সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। -সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category