বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

পাকিস্তানে জ্বালানি তেল নিয়ে স্বস্তির বার্তা

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনসাধারণকে স্বস্তি দিতে পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। প্রতি লিটার পেট্রলের দাম ৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১১ রুপি কমানো হয়েছে।পাকিস্তানী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতের আগে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দেয় তত্ত্বাবধায়ক সরকার।

দেশটির অর্থ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেট্রলের নতুন দাম হবে ৩২৩ দশমিক ৩৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম পড়বে ৩১৮ দশমিক ১৮ রুপি।

আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের উঠানাম এবং বিনিময় হারের পরিস্থিতি বিবেচনা করে ভোক্তা পর্যায়ে দেশের বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট আনোয়ারুল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার রাতারাতি পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬ দশমিক শূন্য ২ রুপি এবং ডিজেলের দাম ১৭ দশমিক ৩৪ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে সময়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৩১ দশমিক ৩৮ রুপি এবং এইচএসডি এর লিটার ৩২৯ দশমিক ১৮ রুপি নির্ধারণ করা হয়।
 
এদিকে পেট্রল-ডিজেলের পাশাপাশি কেরোসিন তেল এবং লাইট ডিজেল ওয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটার কেরোসিন তেলের দাম ৭ দশমিক ৫৩ রুপি কমিয়ে ২৩৭ দশমিক ২৮ রুপি করা হয়েছে। এছাড়া লাইট ডিজেল ওয়েলের দাম ৭ দশমিক ৭৭ রুপি কমিয়ে ২১২ দশমিক ৪৫ রুপি নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category