শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে খনির কাছে বোমা বিস্ফোরণ, নিহত ১১ শ্রমিক

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি খনির কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। খবর রয়টার্সের

একটি ট্রাক শ্রমিকদের নিয়ে হারনাই এলাকার খনিতে যাচ্ছিল, তখন হামলাটি ঘটে। বেলুচিস্তানে অনেকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে।

পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘রাস্তার পাশে একটি ঘরে তৈরি বোমা পেতে রাখা হয়েছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছতেই বোমাটি বিস্ফোরিত হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোমাটির বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হতে পারে।’

তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান একটি খনি সমৃদ্ধ অঞ্চল। এখানে স্থানীয় স্বাধীনতাকামী বেলুচরা প্রায় এক দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। তাদের পাশাপাশি অঞ্চলটিতে জঙ্গিদের তৎপরতাও উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category