মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৯৯ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেপিটিআই। খবর ডনের

এক টুইট বার্তায় পিটিআই জানিয়েছে, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ইসলামাবাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে।

এতে আরও বলা হয়েছে, কুরেশিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।

পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমন আইয়ুব জানিয়েছেন, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে শাহ মাহমুদ কুরেশি সুপ্রিম কোর্টে যাবেন বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর পিটিআিইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবারের সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান দলের ভেতর বিভক্তির খবর অস্বীকার করেন। ওই সময় সাধারণ নির্বাচন বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category