শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ Time View

ইসরাইলি বাহিনীর গুলিতে আবারও প্রাণ গেল এক ফিলিস্তিনির। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (৩০ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে এক যুবককে গুলি করে হত্যা করে সেনারা।

দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে নাসিম আবু ফৌদা নামে ২৬ বছরের যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার সকালে হেবরনের মসজিদের পাশে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নাসিম আবু ফাউদা নামের ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব।

 

ইসরাইলের ডানপন্থি নেতা নেতানিয়াহু ক্ষমতায় আসার পর থেকে ইসরাইল ফিলিস্তিনির উত্তেজনা চরমে। ইসরাইলি সেনাদের হামলায় প্রায় প্রতিদিনই ঝরছে নিরীহ ফিলিস্তিনির প্রাণ। গত শুক্রবার পূর্ব জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গুলিতে নিহত হন অন্তত সাতজন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category