শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পর্তুগালের ক্লাব মালিক হচ্ছেন রোনালদো

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৩০ Time View

রিয়াল ভায়াদোলিদ ও ক্রুজেইরোর পর এবার তৃতীয় ক্লাব কিনতে প্রস্তুত ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি এবার পর্তুগিজ একটি ক্লাবের মালিক হতে চলেছেন।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোনালদো এবার পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব ‘আমোরা’ কিনতে যাচ্ছেন। ব্রাজিলের এই তারকা তার ব্যবসা সম্প্রসারণের জন্য পর্তুগিজ ক্লাবটির দিকে নজর দিয়েছেন।

বর্তমানে স্প্যানিশ গ্রুপ ওডেমিরা কাপতিলের হাতে রয়েছে আমোরার ৭৫ শতাংশের মালিকানা। আর এই ব্যবসা পরিচালনা করেন জোসমার গালেগো নামের এক ব্যক্তি।

পর্তুগালের লিসবন থেকে ২০ কিলোমিটার দূরে ক্লাব আমোরার অবস্থান। তবে রোনালদোর আগে এই ক্লাবের ওপর নজর ছিল আরেক ব্রাজিলিয়ানের। তিনি হলেন দানি আলভেস। আলভেস বর্তমানে ধর্ষণের অভিযোগে বার্সেলোনার একটি কারাগারে বন্দি রয়েছেন।
এদিকে আমোরার আগে রোনালদো স্পেনের রিয়াল ভায়াদোলিদ ও ব্রাজিলের ক্লাবের ক্রুজেইরোর মালিক হয়েছেন। ২০১৮ সালে তিনি ভায়াদোলিদের এবং ২০২১ সালে শৈশবের ক্লাব ক্রুজেইরোর মালিক হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category