সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

পরীমণি যা বললেন তিন নায়িকার সঙ্গে রাজের ছবি ও ভিডিও ফাঁস নিয়ে

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯৮ Time View

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে চিত্রনায়ক শরিফুল রাজের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে। এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ অবশ্য নাম উল্লেখ না করে দোষারোপ করেছেন চিত্রনায়িকা পরীমণিকে। 

মঙ্গলবার (৩০ মে) গণমাধ্যমকে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।

এদিকে নায়ক রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ওই রাতেই ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে সুনেরাহ বলেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বলেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’

এর আগে এদিন দিবাগত রাতে সুনেরাহ বিনতে কামাল তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। “ন ডরাই” সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’

স্ট্যাটাসে সবশেষ তিনি আরও লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

এইচএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category