সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

পরীমণির সঙ্গে সংসার কি টিকবে, যা বললেন রাজ

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০২ Time View

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। সম্প্রতি ৩ অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরীমণি ও রাজের দাম্পত্য টিকবে কিনা সেটি এখন টক অব দ্য টাউন। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা।

নায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও আর ছবি ফাঁস হওয়ার ঘটনায় পরীমণির সঙ্গে তার সম্পর্ক এখন কোন পর্যায়ে, তা জানতে মুখিয়ে আছেন ভক্তরা।

  পরীমণি জানিয়েছেন, রাজ ১০ দিনের বেশি সময় ধরে বাসাতেই নেই। এমনকি এটি বিচ্ছেদের ইঙ্গিত কিনা তাও বুঝতে পারছেন না।

 
এ বিষয়ে রাজের বক্তব্য, পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরীমণির সঙ্গে বর্তমান সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে কথা বলতে আমি রাজি না।’
 
বিয়েবিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা? জানতে চাইলে রাজ বলেন, ‘সেটিও জানি না।’
 
সাক্ষাৎকারের এই পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়— তাহলে কে জানে? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমার চেয়ে ভালো জানেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন। তাদের সঙ্গে কথা বলুন।’
 
সম্পর্কটি সামনের দিকে এগোবে নাকি এখানেই ইতি ঘটবে? এই প্রশ্নের জবাবেও রাজ বলেন, ‘সেটি চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবেন। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’
 
রাজ আরও বলেন, ‘আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। সে কী চায় সেটি জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চূড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই।’
 
উল্লেখ্য, এর আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল। ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমণি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।
 
এর দু-একদিন আগে থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে নানা পোস্ট দিচ্ছিলেন পরীমণি। তবে শেষ পর্যন্ত টিকে যায় এ দম্পতির সংসার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category