শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না: মাগুরায় মাওলানা মামুনুল হক

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না, নতুন বাংলাদেশে নিজেরা সংঘর্ষ করবেন না। করলে এসব অত্যাচারী আবারও শক্তি অর্জন করবে বলে মন্তব্য করেছেন, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে দলীয় এক সমাবেশে তিনি এসব কথা কথা বলেন।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন। এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দল নয়,আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের এই করুণ দশার জন্য কোনো দল দায়ী নয়। এ জন্য একমাত্র দায়ী দলটির প্রধান শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন, যেখান থেকে উঠে আসতে ৫০ বছর লেগে যাবে।’

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবসহ তাঁর পরিবারকে হত্যা করার পর একজন আওয়ামী লীগ নেতাও প্রতিবাদ করেনি। এই রাগ শেখ হাসিনা অনেকবার প্রকাশ করেছেন। সরকার গঠন করে আওয়ামী লীগের সবাইকে এমনভাবে তৈরি করলেন, যেন হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে। এখন ছাত্রদের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে পালিয়ে গেলেন। রেখে গেলেন তাঁর নেতা-কর্মীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category