মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন!

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৩৩ Time View

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে প্রতিবারের মতো বিশ্বভ্রমণে বের হয়েছে ট্রফিটি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট।

৭ থেকে ৯ আগস্ট, তিনদিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে এবার বাংলাদেশে এসে পদ্মা সেতুও ঘুরে যাবে বিশ্বকাপের ট্রফিটি।

দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

তবে পদ্মা সেতুতে ট্রফি গেলেও সেখানে দেখার সুযোগ পাবেন না সাধারণ মানুষ। ক্রিকেটপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিংমলে এবং সেটা সম্ভবত বসুন্ধরা শপিং কমপ্লেক্স।

এছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের পর এর বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই থেকে। বর্তমানে ট্রফিটি আছে পাকিস্তানে। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে আসবে বাংলাদেশে।

এমএমআর/এএসএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category