শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

নেপালের বিপক্ষে বোলিংয়ে ভারত

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

বৃষ্টির খবর মাথায় রেখেই মাঠে নেমেছে ভারত ও নেপাল। এশিয়া কাপের শেষ চার নিশ্চিতের জন্য নেপালকে এই ম্যাচে জিততেই হবে। অন্যদিকে জয় কিংবা পয়েন্ট ভাগাভাগি হলেই পরের পর্বে উঠে যাবে ভারত। তবে রোহিত শর্মার দল জয় নিয়েই শেষ চারে উঠতে চায়।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাল্লেকেলেতে টসের জন্য মাঠে নামে ভারত ও নেপালের অধিনায়ক। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচটিতে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। জাসপ্রীত বুমরাহর পরিবর্তে খেলবেন মোহাম্মদ সামি। আর নেপালের একদশেও রয়েছে একটি পরিবর্তন। আরিফ শেখের পরিবর্তে মাঠে নামবেন ভীম শার্কি।

ভারত ও নেপালের পাশাপাশি ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। ইতোমধ্যে পাকিস্তান শেষ চার নিশ্চিত করেছে। এবার ভারত-নেপাল থেকে জয়ী দল শেষ চারে যাবে। আর বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কপাল খুলে যাবে ভারতের। তখন গ্রুপ পর্ব থেকেই বিদায় হবে নেপালের।
 
নেপালের একাদশ
কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), ভীম শার্কি, সোমপাল কামি, গুলশান ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিছানে, করণ কেসি ও ললিত রাজবংশী।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category