শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ। র‌্যাংকিংয়ে সবার চেয়ে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি স্বাগতিক ভারত। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে ৪৫ ম্যাচের গ্রুপ পর্ব। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। যেখানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হয়েছে।

সর্বশেষ ম্যাচ ভারতের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। জয়ের ধারাবাহিকতাই ধরে রাখা মুখ্য উদ্দেশ্য তাদের। তবে নেদারল্যান্ডসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে জিততে পারলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে তারা।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন সমীকারণ সামণে রেখে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ফিল্ডিং করতে হবে নেদারল্যান্ডসকে।

টস জয়ের পর রোহিত শর্মা বলেন, ‘শুধু টস জয়ই নয়, আমরা সব ডিপার্টমেন্টেই সব সময় ভালো করে এসেছি। আরও ভালো করতে চাই। নিজেদের বক্সের সবগুলো দেয়াল আরও মজবুত করার সুবর্ণ সুযোগ এই ম্যাচ।’

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বলেন, ‘আমাদেরও সব কিছু ভালো গিয়েছে এ বিশ্বকাপে। দুটি ভালো জয় আছে। আজ আমরা চাই ভালো পারফরম্যান্স করতে। আমরা আজও চাইবো নিজেদের সেরাটা দিয়ে খেলতে।’

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সাইব্র্র্যান্ড অ্যাঙ্গলব্রেখট, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিডি, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত এবং পল ফন মিকেরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category