শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১৪ Time View

গ্রিসে ভয়াবহ রেল দুর্ঘটনার পর এখনও ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (৪ মার্চ) রাতে রাজধানী এথেন্সসহ কয়েকটি শহরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের পাশাপাশি বিক্ষোভ করে শত শত মানুষ।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গ্রিসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাতে রাজধানী এথেন্সে নিহতদের স্মরণে মোমবাতির প্রজ্বালনের আয়োজন করা হয়। এ সময় হতাহতদের স্মরণে অনেকেই ফানুস ওড়ায়।

এদিন রাজপথে নেমে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানী এথেন্স ছাড়াও এদিন আরও কয়েকটি শহরে প্রতিবাদে নামেন সাধারণ মানুষ। ব্যানার, প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলিশের কড়াকড়ির মধ্যেই বিক্ষোভ করেন শত শত মানুষ।
 মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় বহু মানুষের। আহত হন অর্ধশতাধিক। ভয়াবহ দুর্ঘটনার পর রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে দায়ী করে বিক্ষোভ শুরু করেন গ্রিসের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category