বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

নির্বাচন নিয়ে চিন্তা নেই, জনগণের ভোট আমাদের আছে

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ, জনগণের ভোট আমাদের আছে। তবে জাতীয়-আন্তর্জাতিক কিছু চক্রান্ত ও ষড়যন্ত্র সবসময়ই থাকে। তবে আমি এসব ভয় পাই না। গ্রেনেড, বোমা, গুলি সবই তো মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি।

বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষকে উন্নত জীবন উপহার দিতে আমরা কাজ করছি। গত ১৪ বছরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি, আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন।

তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেত।

শেখ হাসিনা বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যেখান থেকে আমি বারবার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য। আর আমার দেখতে হয় ৩০০ এলাকা (আসন) ও ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই যে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। তারা আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তাই নিবেদিতপ্রাণ হয়ে আমি দেশের জন্য কাজ করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category