মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :

নির্বাচন কমিশনের বটম লাইন পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। শিক্ষা বা প্রশিক্ষণ কখনও নৈতিকতার বিকল্প হতে পারে না।

শুক্রবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “যোগাযোগ ভেঙে পড়া মানেই সবকিছু ভেঙে পড়া।” প্রশিক্ষণার্থীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে মনোযোগী হতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় করা হয়, সেটি খরচ নয় বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

যোগাযোগ ভেঙে পড়ার ঝুঁকি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে নেওয়া এক প্রশিক্ষণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে একটি ছোট বার্তা কয়েক ধাপ পেরোতে গিয়ে বিকৃত হয়ে যায়। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রেও একই ঝুঁকি থাকে। তাই প্রশিক্ষণে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সঠিকভাবে নোট নিতে হবে। পেছনের সারিতে বসা প্রশিক্ষণার্থীরা প্রায়ই ঝিমায়, এতে যোগাযোগ ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ তো আছেই, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াজনিত নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) মোকাবিলায় নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে।

প্রশিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আইন-কানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও নিতে হবে এবং এই বার্তা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category