বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

নিবন্ধিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ আইওএমকে

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View
‘জনস্বার্থে’ পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠালো সরকার বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার।

লি‌বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের আমন্ত্রণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে।

লি‌বিয়ার স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) আইওএম প্রতিনিধিদল বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে।

ত্রিপোলীর বাংলা‌দেশ মিশন জানায়, আইওএম প্রতিনিধিদল রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

রাষ্ট্রদূত লিবিয়া থেকে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনে আইওএম-এর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ত্রিপলী, বেনগাজি ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈঠকে উভয়পক্ষ ঝুঁকিপূর্ণ অভিবাসীদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি অভিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ সম্মত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category