মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজ হাতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

রাজনীতিতে খেলোয়াড়দের অংশগ্রহণ নতুন ঘটনা নয়। জাতীয় দলে খেলাকালীন সময়েই গত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার একই পথে হাঁটছেন আরও এক অধিনায়ক। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক।

দিন কয়েক আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন। এবার সেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিতে ঢাকা -১০ এবং মাগুরা-১ ও ২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। ১৮ নভেম্বর তিনি এই ফরম সংগ্রহ করেছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে মাশরাফীকে দেখা যাবে।

গতকাল সোমবার (২০ নভেম্বর) ফের আওয়ামী লিগের ব্যানারে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাশরাফী। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। এবারও নড়াইল -২ আসন থেকে নির্বাচন করতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category