সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নিজের ফাঁসির নির্দেশ শোনা কঠিন, তবে মৃত্যু ভয় নেই: আসাদুজ্জামান খান কামাল

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ Time View

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিজের ফাঁসির রায় নিজে শোনা সহজ হয়নি। তবে তিনি মৃত্যুকে ভয় পান না।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় কলকাতার নিজের বাসভবনে টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জানতাম এই রায় আসবেই। গত এক বছরে বাংলাদেশে ঘটনাপ্রবাহের ধারা এবং সবকিছু সাজানো দেখায় আমরা অনুমান করতে পারছিলাম।”

তিনি আরও জানান, “নিজের ফাঁসির আদেশ শোনা সহজ নয়, তবে কঠিন কিছুই হবে, সে কথা তো জানতামই। আমি মুক্তিযুদ্ধে লড়েছি, প্রথম সারিতে ছিলাম। এই মানসিকতা নিয়েই লড়েছি হয় মারব, না হয় মরব। তাই মৃত্যু আমাকে ভীত করে না।”

এ সময় কামাল আশা প্রকাশ করেন, “আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে।”

রায়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ও ট্রাইব্যুনালের অন্যান্য অভিযুক্তদের মৃত্যুদণ্ডসহ সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category