মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব টিভি চ্যানেল আনছে বিসিবি

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮০ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজ দেখা যায়নি দেশের কোনো টিভি চ্যানেলে। শুধু এই সিরিজিই নয়, গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও দেখায়নি দেশীয় কোনো চ্যানেল। বারবার এই সমস্যায় অতিষ্ঠ দেশের ক্রিকেটপ্রমীরা।বাংলাদেশের খেলা সম্প্রচারে দেশীয় টিভি চ্যানেলের অনাগ্রহের বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের সময়ই বোর্ড কর্তারা জানিয়েছিলেন, নিজস্ব টিভি চ্যানেলের কথা ভাবছে বিসিবি। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ে বসেছিল বিসিবি। আলোচনা শেষে দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এসময় তিনি জানিয়েছেন, নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করতে যাচ্ছে বিসবি। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।
 
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায়, আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করব। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category