সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীর খোঁজ চায় ইসি

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদকে উদ্ধারে নির্বাচন কমিশন কড়াভাবে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা।

করেন, উদ্ধার করে নিয়ে আসেন। আপনারা চাইলে উদ্ধার করতে পারবেন না, এটা বিশ্বাস করি না। তাকে উদ্ধার করেন। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন, ইলেকশনের আগে যেভাবে হোক, তাকে বাইরে নিয়ে আসেন।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘটনাটি কমিশন তদন্ত করতে বলেছে উল্লেখ করে কমিশনার রাশেদা সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করতে দেওয়া হয়েছে। আগে তদন্ত রিপোর্ট আসুক, তারপরে দেখা যাবে কী হবে। ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান এই কমিশনার।

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, আপনারা তাকে উদ্ধার করেন। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) বলেছি- আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন, ইলেকশনের আগে উনাকে বাইরে নিয়ে আসেন, যেভাবে হোক। যদি নির্বাচনের আগে হয়, তাহলে তো আরও ভালো। মিডিয়ার সামনে উনি আসবেন, দেখবেন, কথা বলবেন।

রাশেদা সুলতানা আরও বলেন, আর যদি একান্ত না-ই হয়, তখন তো.. অ্যাকচুয়েলি আমাদের হাতে তো ওটা নেই যে.. নিজে গিয়ে ধরে আনবো। কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আমাদের কাছে তো সেটা নেই। কমিশন ব্যবস্থা নেবে বলবে। আমরা এরই মধ্যে সেটা করে ফেলেছি। কঠোর নির্দেশ দিয়েছি।

 

তিনি বলেন, আমরা খবরে দেখতে পেয়েছি তাকে নাকি আটকে রাখা হয়েছে। এর সত্যতা কতটুকু তা জানার জন্য তদন্ত করতে দিয়েছি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহারে নির্বাচন কমিশনের শতভাগ আগ্রহের কথা জানিয়েছেন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। অবশ্য সিসি ক্যামেরা ব্যবহার হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।নির্বাচন কমিশনার রাশেদা বলেন, আমাদের হান্ড্রেড পার্সেন্ট (শতভাগ) ইচ্ছা আছে। কমিশন অবশ্যই সিসি ক্যামেরা চায়। যদিও অর্থনীতি এখানে বড় জিনিস। এ বিষয়ে সরকারে সংশ্লিষ্ট পর্যায়ে কোনো আলোচনা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category