শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিউইয়র্ক পুলিশের তালিকায় ১৭০০ ভয়ংকর অপরাধী

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ Time View

নিউইয়র্ক পুলিশের তালিকায় রয়েছে ১৭০০ অপরাধী। তাদেরকে দমন করতে কাজ করছে পুলিশ। এসব অপরাধী ঘুরে ফিরে নিউইয়র্ক শহরে ভয়ংকর অপরাধজনক কর্মকাণ্ড চালচ্ছে।

তাদের দমনে এনওয়াইপিডি প্রসংশনীয় কাজ করছে। তবে আইনের ফাঁক ফোকরে তারা বারবার রাস্তায় ফিরে আসেন বলে উল্লেখ করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুইন্সের ফ্লাশিং মেডোস-করোনা পার্কের থিয়েটারে দেয়া মেয়র এরিক অ্যাডামস ‘স্টেট অফ দ্য সিটি ভাষনে’ এ কথা বলেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

তিনি বলেন, সিটিতে গান ভায়োলেন্স কমতে শুরু করেছে। আলবেনীর ওপর ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম করার জন্য চাপ অব্যাহত রাখবে। রাস্তা থেকে অস্ত্র উদ্ধার ও তা সরিয়ে নিতে নেবারহুড সেফটি টিম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
স্টেট অফ দ্যা সিটি ভাষনে মেয়র এরিক অ্যাডামস বলেন, আগামী সামারে ৩৫ হাজার মিডল স্কুল ছাত্রছাত্রীর ক্যারিয়ার গঠন ও কলেজ পরিদর্শনের কর্মসূচির ঘোষণা দেন। এর অন্যতম টার্গেট হলো মিডল ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য সামারে কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি কলেজ পর্যায়ে টেক প্রোগ্রাম দ্বিগুণ করারও ঘোষণা দেন। এতে প্রত্যেক কলেজ স্টুডেন্ট টেকনোলোজি রিলেটেড জ্ঞান নিয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করবে। মেয়র নার্সি এডুকেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নার্সেস জনশক্তির ব্যাপক ঘাটতি রয়েছে সিটিতে।

কিউনি এ ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। তার ভাষায়, সিটি প্রশাসন ২০২৩ সালকে জব, নিরাপত্তা, হাউজিং ও স্বাস্থ্য কেয়ারকে পিলার হিসেবে মনে করছে। ওয়ার্কিং জনগোষ্ঠীই সিটির বর্তমান এজেন্ডা। মেয়র নির্বাচিত হবার পর এটি ছিল তার দ্বিতীয় ভাষণ।
তিনি ট্রাফিক ভায়োলেন্স এর বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৩ সাল হবে রেকলেস ড্রাইভারদের জন্য কঠিন সময়। তাদের দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং বন্ধ করতে সাড়াঁশি অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category