সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘নায়িকা তুমি কার’ নাটকে নিলয় ও মাহি

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪১ Time View

ঈদুল ফিতরে একসঙ্গে আসছেন দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী সামিরা খান মাহি। ‘নায়িকা তুমি কার’ শিরোনামের বিশেষ একটি নাটকে দেখা যাবে তাদের। নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।

‘নায়িকা তুমি কার’ নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এটি মূলত একটি মজার নাটক। এমনটাই জানিয়েছেন এ নির্মাতা। গল্পে নিলয়ের চরিত্রের নাম জসিম। মাহিকে দেখা যাবে বিজলী চরিত্রে।গল্পে দেখা যাবে, এলাকার একমাত্র ডন মূসা ভাই। তিনি এতোটাই প্রভাবশালী যে, যার নাম মুখে নেয়ার আগে সবাইকে ‘দুঃখিত’ উচ্চারণ করতে হয়! এলাকার জনগণ তাকে বাঘের চেয়েও ভয় পায়।

এই ডন আবার ঢাকাই সিনেমার ভক্ত। সিনেমা বলতে সিনেমার নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখবে, গান শুনবে আর নায়িকাদের নিয়ে দিবা স্বপ্ন দেখে তার উদয়-অস্ত কাটে।
 
একই পাড়ার দুষ্টু ছেলে জসিম। যার কাজই হচ্ছে মানুষকে বুদ্ধি দিয়ে বিপদে ফেলানো। যথারীতি জসিমের বুদ্ধির জালে জড়িয়ে পড়েন ডন মূসা ভাই। জসিমের বুদ্ধিতে চিত্রনায়িকা বিজলীকে কাছে পাওয়ার আশায় সিনেমা প্রযোজনায় নামেন মূসা ভাই। শর্ত একটাই, বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে সিনেমায়!নাটকটি প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’
 
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদের বিশেষ এই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। ‘নায়িকা তুমি কার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category