রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

নাঈমের সেঞ্চুরিতে আবাহনীর জয়

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩০১ Time View

আবাহনী-মোহামেডান ম্যাচ যেন উত্তেজনার সঙ্গে মর্যাদার লড়াইয়েরও। তবে বুধবার আগের মতো সেই লড়াই করতে পারল না মোহামেডান। ৬ উইকেটের বড় ব্যবধানে আবাহনীর কাছে হেরে গেছে ইমরুল কায়েসের দল। আবাহনীর হয়ে এদিন অপরাজিত ১১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার নাঈম শেখ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আবাহনীর দুই ওপেনার। তবে ব্যক্তিগত ১৭ রানের মাথায় রুয়েল মিয়ার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান এনামুল হক বিজয়। আরেক ওপেনার নাঈম শেখ খেলতে থাকেন তার গতিতে। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়।

যদিও ব্যক্তিগত ২৪ রানে থাকা অবস্থায় বিদায় নেন জয়ও। এরপর দ্রæত বিদায় নেন ইন্দ্রজিত বাবাও। এবার আফিফ হোসেনের সঙ্গে জুটি গড়েন নাঈম শেখ। জাতীয় দল থেকে বাদ পড়ে এদিন অবশ্য ব্যাট হাতে দাপট দেখিয়েছেন আফিফ। যদিও অর্ধ-শতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার।

পরবর্তীতে অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন নাঈম। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৫ রান করে। মোহামেডানের হয়ে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়ার এবং রুয়েল মিয়া ১ টি করে উইকেট সংগ্রহ করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস এবং মাহেদুল অঙ্কনের ব্যাটে চড়ে নির্ধারিত ওভার শেষে মোহামেডান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকাররা। তবে শেষ দিকে আরিফুল হক করেন ৩৭ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category