বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

নাইজেরিয়ায় একটি বাস এবং একটি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির নাইজার প্রদেশে ওই ‍দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) সড়ক নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাইজার প্রদেশের ফেডারেল রোড সেফটির প্রধান কুমার সুকওয়ান বলেন, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। প্রদেশের রাজধানী মিনা থেকে ৮০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটেছে।

এই কর্মকর্তা বলেন, ‍দুই যানবাহনের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্রুত গতি এবং অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে চালকের ভুলের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন কুমার সুকওয়ান। তিনি জানিয়েছেন, নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের দিকে যাচ্ছিল বাসটি।ট্রাফিক আইন অমান্য করা, দ্রুত গতি এবং রাস্তার বেহাল দশার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে পণ্য এবং যাত্রীবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ২৩ জন নিহত হয়। গত বছর নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড হয়েছে। এসব দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category