শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নরওয়ে থেকে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ Time View

কূটনৈতিক অবস্থানের আড়ালে গোয়েন্দাবৃত্তির আড়ালে রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে,  তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। খবর আলজাজিরা।

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category