শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নবেলের পোস্টের জবাব দিলেন স্ত্রী সালসাবিল

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ Time View

জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে। আর এই নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস ঈদের দিন দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি। আর এরপরই সে প্রসঙ্গে এবার মুখ খুলেছেন গায়কের স্ত্রী সালসাবিল মাহমুদ।ঈদের দিন (২২ এপ্রিল) নোবেল তার স্ট্যাটাসে লিখেন একাকিত্বের সুর। ওই পোস্টে নোবেল লেখেন, ‘সিঙ্গেলদের আবার কীসের ঈদ? যাই হোক ঈদ মুবারক।’

বিবাহিত হয়েও নিজেকে সিঙ্গেল দাবি করায় তার স্ত্রী সালসাবিল এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, আমাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকি।

তিনি আরও জানান, ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। পরে অবশ্য আবার নেশা শুরু করে। এ কারণে আমরা আলাদা থাকি। আমাদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি।

মাত্র ১ মাস আগে মার্চে স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন এ গায়ক। এরপরই নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন নোবেল। এ প্রসঙ্গে স্ত্রীর উত্তর, সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। তাই একসঙ্গে দুবাই গিয়েছিলাম। কিন্তু ও এখনও নেশা ছাড়তে পারেনি। আর নেশা ছাড়তে না পারলে হয়তো এই সম্পর্ক বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়।

অপ্রত্যাশিত ফেসবুক পোস্ট নোবেলের এবারই প্রথম নয়। এর আগেও এমন পোস্ট তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। কখনও নিজের সম্পর্ক নিয়ে, কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে, আবার কখনও নিজের মৃত্যু কামনা করতেও দেখা গেছে দুই বাংলার এ জনপ্রিয় গায়ককে।

সূত্র: আজ তাক বাংলা, আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category