শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নবেলের নতুন গান ‘কলিজা’

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

ভারতের জি-বাংলা সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘কলিজা’ শিরোনামে গানটি আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ‘চ্যানেল এইচএম’ এর ব্যানারে মুক্তি পেয়েছে।

এইচ এম নিপুর কথায় গানটিতে সুর দিয়েছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে চমৎকার ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শুনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠ শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি কমপ্লিট হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালোবেসে গ্রহণ করবে।

গানটির গীতিকার এইচ এম নিপু বলেন, মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে-যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। গানটি সবাই গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।‘কলিজা’ রিলিজ হয়েছে ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category