বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

নতুন হিন্দি সিরিজে প্রসেনজিৎ ‘সাংবাদিক’

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৭৮ Time View

হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিতের লুক প্রকাশ্যে এলো। ক্যারিয়ারের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’র পর রীতিমতো চর্চায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সিরিজের রেশ মিটতে না মিটতেই প্রসেনজিতের নতুন হিন্দি ওয়েব সিরিজের মুক্তির দিন ঘোষণা করা হলো। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার এই সিরিজে অভিনেতার ফার্স্ট লুকও প্রকাশ্যে এলো।

হনসল মেহতার তৈরি এবং পরিচালিত এই সিরিজের নাম ‘স্কুপ’। সিরিজে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। গত বছর ফেব্রুয়ারি মাসে এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেন হনসল। কিন্তু তখন সিরিজের অভিনেতাদের নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ।
সিরিজে প্রসেনজিতের লুকটিও আকর্ষণীয়। একগাল দাড়ি, সঙ্গে রিমলেস চশমায় ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন সাংবাদিক হিসেবে বেশ মানিয়েছে তাকে। আগামী মাসের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

একটি বড়সড়ো ঘটনার খবর করতে গিয়ে অন্ধকার জগতের মধ্যে জড়িয়ে পড়ে সাংবাদিক জাগ্রুতি পাঠক। তাকে সহকর্মী জয়দেব সেনের খুনে ফাঁসানো হয়। এই দুটি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কারিশমা তান্না ও প্রসেনজিৎ। এ ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মুহাম্মদ জিশান আইয়ুব ও হরমন বাওয়েজা।


সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category