শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নতুন বসন্তে রাজ চক্রবর্তী

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ Time View

২১ ফেব্রুয়ারি। জীবনের নতুন বছরে পা রাখলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রতি বছরের মতো এবছরও কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন তিনি। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুরো আয়োজন করেন।

যদিও জন্মদিনটা দুদিন আগে থেকেই সেলিব্রিট করা শুরু করেছিলেন টলিপাড়ার হ্যান্ডসাম পরিচালক। রাজের প্রযোজিত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ এর শুটিং ফ্লোরে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করার ছবি এসেছিল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রাজের জন্মদিনের ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি শেয়ার করে আদরমাখা একটি ক্যাপশন লিখেছেন অভিনেত্রী।

রাজ এই মুহূর্ত ব্যস্ত ‘আবার প্রলয়’ ছবির কাজ নিয়ে। ‘প্রলয়’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে আবারও আসছেন শাশ্বত চট্টোপাধ্যায়। চরিত্রের প্রয়োজনে এনেছেন নিজের চেহারায় পরিবর্তনও। যদিও এসবটাই পরিচালক মশাইয়ের ডিম্যান্ডে। সুন্দরবনে চলেছে সিরিজের শ্যুটিং। যেখানে কৌশানি মুখোপাধ্যায় এবং সায়নি ঘোষকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
এদিকে রাজ ঘরনী শুভশ্রী ব্যস্ত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর প্রচারে। এক্কেবারে ভেঙে নিজেকে এই গল্পে নিয়ে আসছেন অভিনেত্রী। চরিত্রের খাতিরে অনবদ্য ভয়েস মডিউলেশনের কাজ করতে হয়েছে। যা নিয়ে প্রশংসা যেমন পাচ্ছেন, নিন্দাও নিতে হচ্ছে তাকে! বিশেষ এই দিনে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে রাজের সোশ্যাল ওয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category