শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। দখলদার ইসরায়েলের হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালায়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৯ জনের লাশ উদ্ধার করেছেন। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৮৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার মানুষ।

এদিকে, দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে, এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক নিহতদের লাশ উদ্ধার হচ্ছে। আর এতে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

উল্লেখ্য, গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category