মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক মো. আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি। গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শুক্রবার ধানমন্ডি ৩২ থেকে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে; যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

ডিএমপি আরও জানায়, আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category