শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

দেশে মামলা বাণিজ্য শুরু হয়েছে: উপদেষ্টা আসিফ নজরুল

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

দেশে মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল সঠিকভাবে মামলার করার আহ্বান জানান।

বলেন, ‘অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহীদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে এই সেল হবে। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেবো।’

পুলিশ কেন কাজ করছে না সেই ব্যাখ্যাও দেন আইন উপদেষ্টা। বলেন, গত আমলে বলে-কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?

যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে? এমন প্রশ্ন রেখে আইন উপদেষ্টা বলেন, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয় তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে আরও ভালো উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category