মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দেশের শীর্ষ ফুটবল থেকে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের বিদায়

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

দ্বিতীয় ক্লাব হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নেমে গেলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ (শনিবার) দলটি চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরে গেলে অবনমন নিশ্চিত হয়। কয়েক রাউন্ড আগেই অবনমন নিশ্চিত হয়েছিল উত্তরার আজমপুর ফুটবল ক্লাবের।

১৯ ম্যাচে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। একটি ম্যাচ বাকি আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে। জিতলেও তাদের শেষ রক্ষা হবে না।

শনিবার অন্য ম্যাচে রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে। তাতে এবারের মতো বেঁচে গেলো পুরোনো ঢাকার ক্লাবটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার মধ্য দিয়ে দেশের শীর্ষ ফুটবল থেকে বিদায় নিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতার ক্লাবটি।আশির দশকে শীর্ষ লিগে উঠেছিল ক্লাবটি। ঢাকা প্রিমিয়ার লিগে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু হলে প্রতি আসরেই খেলেছে ক্লাবটি। এই প্রথম দলটি নেমে গেলো শীর্ষ লিগ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category