বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

দুমকিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ৮

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারের দ্বন্দে কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলকর্মীদের দু‍‍`গ্রুপে দফায় দফায় হামলা ও সংঘর্ষে অন্তত: ৮জন আহত হয়েছে।

পুলিশ বিশ্ঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি‍‍`র সহযোগী সংগঠন ছাত্রদলের আহবায়ককে আটক করেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরকারি জনতা কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দু‍‍`গ্রপের হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্র জানা, চলতি সেশন একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা শ্লোগান দিচ্ছিলো। এসময় ছাত্রদল নেতা কর্মীরাও পাল্টা শ্লোগান শুরু করলে দু‍‍`গ্রুপের হাতাহাতি সংঘর্ষে রূপনেয়।

খবর পেয়ে উভয় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যগ দিলে দু‍‍`গ্রুপে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত হামলা সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের আবু নাইম, আবু সুফিয়ান ও ছাত্রদলের গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেনসহ অন্তত: ৮ নেতা-কর্মী আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলা সহিংসায় জড়িত থাকায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় শাহাদাৎ আটক করেছে। এ হামলা সহিংসতার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দোষারোপ করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category