শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দুই ব্রাজিলিয়ানের গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯১ Time View

লিগ শিরোপার দৌড়ে বার্সেলোনা থেকে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তার ওপর শেষ দুই ম্যাচে ড্র করে নিজেদের ওপরেই চাপ বাড়িয়েছিল আনচেলত্তি শিষ্যরা। অবশেষে দুই ব্রাজিলিয়ানের গোলে লিগে নিজেদের ২৫তম ম্যাচে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার (১১ মার্চ) লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ার পরও এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে জয়সূচক ‍দুটি গোল করেন  ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র ও এদের মিলিতাও। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান স্প্যানিশ তারকা মার্কো আসেনসিও। এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন হোসেলু।

চ্যাম্পিয়ন্স লিগ বাদ দিয়ে আর কোথাও সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তারা শিরোপা খুইয়েছে বার্সেলোনার কাছে। আর চলতি মাসের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে হেরে বসে আছে তারা।

এদিকে লিগ শিরোপার দৌড়েও কাতালানদের পেছনে পড়ে গেছে আনচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর বদলে লিগের শেষ দুই ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা।

অবশেষে এস্পানিওলের বিপক্ষে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে দলের তারকা করিম বেনজেমা না থাকলেও আধিপত্য করেছে রদ্রিগোরা। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২২টি শট নেয় রিয়াল। যার ৭টিই ছিল লক্ষ্যে বরাবর। যদিও ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারা এস্পানিওল শুরুতেই পেয়ে যায় লিড।

ম্যাচের ৮ মিনিটে এস্পানিওলকে লিড এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু। ডান প্রান্তে আক্রমণে উঠে রুবেন সাঞ্চেজ বাঁ প্রান্তে অরক্ষিত থাকা হোসেলুর উদ্দেশে পাস দেন। ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের দারুণ ভলিতে বল জড়ান এ স্প্যানিশ স্ট্রাইকার।

পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ১৪ মিনিট পর দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। ডি-বক্সের বাঁ প্রান্তে টনি ক্রুসের পাস দখলে নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে নেয় লস ব্লাঙ্কোসরা। ৩৯ মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস হেডের সাহায্যে এস্পানিওলের জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণের ধার কমে যায়। প্রথম ২৫ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৭১ মিনিটে টনি ক্রুস ও ৭৫ মিনিটে রদ্রিগো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারা এস্পানিওলের জালে বল জড়াতে পারেননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাচো ফের্নান্দেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান আসেনসিও। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়ার।

২৫ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে এস্পানিওল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category