বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

দীর্ঘ ৯ মাস পর খুললো গাজার রাফা ক্রসিং

  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

দীর্ঘ নয় মাস পর অবশেষে ফিলিস্তিনের রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ জন গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগী মিশরে চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত পার হয়েছেন।

মিশরের টেলিভিশন ফুটেজে দেখা যায়, একটি ফিলিস্তিনি রেড ক্রস অ্যাম্বুলেন্স সীমান্ত গেটের সামনে এসে থামে। এরপর কয়েকটি আহত শিশুকে স্ট্রেচারে করে বের করা হয়। পরে অ্যাম্বুলেন্সটি মিশরে চলে যায়।রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়াকে ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে আরও শক্তিশালী করেছে। গাজায় আটক শেষ জীবিত নারী বন্দিদের মুক্ত করার পর ইসরায়েল এই ক্রসিং খুলে দিতে রাজি হয়। এই পদক্ষেপ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পথ প্রশস্ত করেছে।এই উন্নতি গাজায় চলমান সংকটের মধ্যে একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ও সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category