বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে দুই কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনের উপর শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬টি ব্যাংক হিসাব অনতিবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। দীপু মনির ১৬টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category