বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

দিনাজপুরে জীবন মহল রিসোর্টে সংঘর্ষে আহত ৫০

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

দিনাজপুরের বিরলে জীবন মহল পার্ক ও রিসোর্টে তৌহিদি জনতা ও রিসোর্ট কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে এ সংঘর্ষ চলে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবন মহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তৌহিদি জনতার পক্ষ থেকে প্রতিবাদ সভা আহ্বান করা হয়।

অপরদিকে জীবন মহলেরও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে তৌহিদি জনতার ব্যানারে থাকা মুসুল্লিরা জীবন মহল রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটান। তারা রিসোর্টের স্বত্বাধিকারী ডা. জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি করেন।

খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যোগ দেন।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার মারুফত হোসাইন বলেন, “বর্তমানে উভয়পক্ষ শান্ত রয়েছে। অসামাজিক কার্যকলাপের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category