বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

দাবানলে পুড়ছে পশ্চিম স্পেন

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৭৬ Time View

দাবানলে পুড়ছে পশ্চিম স্পেনের এক্সট্রিমাদুরা অঞ্চল। এখন পর্যন্ত অঞ্চলটির ১৫০০ হেক্টর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কবল থেকে বাঁচানোর জন্য ওই এলাকা থেকে ৫৫০জন মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। খবর আল-জাজিরার।

প্রাকৃতিকভাবেই এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরী কর্মকর্তারা জানিয়েছে, ঝড়ো হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।

শুক্রবার (১৯মে) রাষ্ট্রীয় টিভি চ্যানেল ২৪ এইচ’কে মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের একজন কমান্ডার ডেভিড বারোনা জনান, দমকা হাওয়ার কারণে আগুন নেভানো কঠিন হয়ে যাচ্ছে। আগুনের ধোয়া আশেপাশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, পর্তুগালের সীমান্তবর্তী ক্যাসেরেস প্রদেশের পিনোফ্রাঙ্কিয়াডো অঞ্চলে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর ২৫০ জন কাজ করছেন।
 
অঞ্চলটির ক্যাডালসো, ডেসকারগামারিয়া ও রোবলেডিলো ডি গাটা গ্রামের ৫৫০ জন মানুষকে গ্রাম ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা।
 
এ বিষয়ে এক্সট্রিমাদুরার জরুরি সেবার প্রধান নিভস ভিলার সাংবাদিকদের জানান, এই দাবানল ওই অঞ্চলের গাছপালার মারাত্মক ক্ষতি করছে।
 
ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য মতে, গত বছর ৪৯৩টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ ৭ হাজার হেক্টর এলাকা ছাই হয়ে গেছে।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category