শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মন্দিরের নিয়ম ভাঙায় কটাক্ষের শিকার দেব

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

টালিউডের জনপ্রিয় তারকা দেব দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে নিয়ম ভাঙায় কটাক্ষের শিকার হয়েছেন। সাধারণত সিনেমার প্রচারের জন্য শহরের বিভিন্ন জায়গায়, কখনো আবার কোনো ফিল্মি পার্টিতেই টালিপাড়ার নায়ককে দেখতে অভ্যস্ত তার ভক্ত- অনুরাগীরা।কিন্তু শুক্রবার (১১ আগস্ট) দেখা মিলল অন্য দেবের। ১১ অগস্ট মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। শুভদিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পূজা দিয়ে সকালটা শুরু করলেন নায়ক। সঙ্গে শিবের মাথায় পানিও ঢাললেন। এমনিতেই এখন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। আচমকাই প্রিয় তারকাকে দেখে অবাক দর্শনার্থীরাও। দেবকে এক ঝলক দেখতে ভিড় বাড়ল দক্ষিণেশ্বর মন্দির চত্বরে।

এ প্রথম ব্যোমকেশ হিসেবে দেবকে পর্দায় দেখবেন দর্শক। এর আগে আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তসহ একাধিক অভিনেতাকে এ চরিত্রে দেখেছেন তারা। ফলে ব্যোমকেশ রূপে তাকে দেখে নানা জনের নানা মত।

এ সিমেনার মাধ্যমে দর্শক পেয়েছেন নতুন সত্যবতীকেও। নতুন ব্যোমকেশের নতুন সত্য রুক্মিণী মৈত্র। তাই পরীক্ষার ফল প্রকাশের আগে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে এলেন অভিনেতা। দক্ষিণেশ্বরে তোলা সিনেমার সমাজমাধ্যমে পোস্ট করে দেব লেখেন, ‘সবার ভালো হোক।’ কিন্তু ছবি তুলেও কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেতাকে।

এমনিতে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীদের মুঠোফোন নিয়ে ঢোকা নিষেধ। সেখানে নায়ক কী করে মন্দিরে দাঁড়িয়ে ছবি তুললেন? সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘তারকাদের জন্য সব কিছুইতেই ছাড়!’ আবার কারও প্রশ্ন, ‘আপনি কি সাংসদ বলে অনুমতি পেয়ে গেলেন?’ তবে এই তর্ক দূরে সরিয়ে অনেকে শুভকামনাও জানিয়েছেন নায়ককে।

এ সিনেমা তৈরির আগেও বিতর্ক কম হয়নি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একই গল্প অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন ওয়েব সিরিজ। যদিও সম্প্রতি যাবতীয় বিতর্ক ভুলে দুই ব্যোমকেশের টিম এক হয়েছে। দেবের সিনেমার প্রচার ঝলক অনুষ্ঠানে নিজের পুরো টিম নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক সৃজিত।ব্যোমকেশ প্রসঙ্গে সোহিনীর সঙ্গে দীর্ঘ আলোচনার কথাও জানিয়েছেন রুক্মিণী। সোহিনীর প্রশংসায় পঞ্চমুখ নতুন সত্যবতী। আপাতত ব্যোমকেশ রূপে দেব দর্শকদের মন জয় করতে পারলেন কি না, তা জানার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category