শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দক্ষিণপূর্ব এশিয়ায় বাড়ছে চীনা খাদ্য ও পানীয় ব্র্যান্ডের দাপট

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের খাদ্য ও পানীয় ব্র্যান্ডের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক্ষেত্রে দেশগুলোতে প্রতিযোগিতাও বাড়ছে।

সিঙ্গাপুরভিত্তিক কনসালটেন্সি মোমেন্টাম ওয়ার্কসের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত দক্ষিণপূর্ব এশিয়ায় চীনের ৬০টি কোম্পানির মোট আউটলেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১১০টিতে। যদিও ২০২২ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৮০০টি।

মোমেন্টাম ওয়ার্কসের প্রতিষ্ঠাতা ও সিইও জিয়াংগান লি নিক্কেই এশিয়াকে বলেন, দক্ষিণপূর্ব এশিয়া চীনা খাদ্য ও পানীয় ব্র্যান্ডগুলোর কাছে আকর্ষণীয় কারণ তারা ভৌগলিক এবং সাংস্কৃতিকভাবে চীনের কাছাকাছি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চীনা ব্র্যান্ড রয়েছে। এই দুইটি দেশে চীনা ভাষায় কথা বলা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যক।

২০২৪ সালের প্রথমার্ধে চীনে ১০ লাখের বেশি রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। যা আগের বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি। এর প্রধান কারণ হলো ব্যাপক প্রতিযোগিতা ও অর্থনৈতিক অবস্থা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতি চীনের ব্র্যান্ডগুলোকে খাদ্য ও পানীয় অপারেশনসের সবক্ষেত্রে প্রতিযোগীতা ও অভ্যন্তরীণ বাজার ছাড়িয়ে প্রবৃদ্ধির সুবিধার দিকে নজর দিতে উৎসাহিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category