বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের উদ্যোগে কুশাডাঙ্গা গ্রামে সোমবার এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় তরুণদের হাত ধরেই আসবে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মো. আফসার আলী।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান।

সমাবেশ শেষে কুশাডাঙ্গা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি অসুস্থ আবদুস সামাদকে দেখতে যান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category