শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তোতাপাখির হামলায় হাড় ভাঙল চিকিৎসকের, মালিকের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ Time View

তোতাপাখির কাণ্ডে এক চিকিৎসক আহত হওয়ার ঘটনায় পাখির মালিককে দুই মাসের কারাদণ্ড এবং ৩০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন তাইওয়ানের একটি আদালত। খবর বিবিসির।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের তাইনান শহরে দুটি পোষা কুকুর নিয়ে পার্কে জগিং করতে যান লিন নামে এক চিকিৎসক। এ সময় এক তোতাপাখি উড়ে তার কাঁধে ডানা ঝাপটাতে শুরু করে। তোতার এমন কাণ্ডে ভয় পেয়ে দৌড় দেন চিকিৎসক। এতে পিছলে শরীরের কয়েকটি হাড় ভেঙে যায় লিনের। কয়েক দিন হাসপাতালেও থাকতে হয়েছে তাকে।

এদিকে এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে তোতাপাখির মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী চিকিৎসক।তাইনান জেলা আদালতকে লিন বলেন, তিনি এক সপ্তাহ হাসপাতালে কাটিয়েছেন। হাড় ঠিক না হওয়ায় বছরেরও বেশি সময় কাজে যেতে পারেননি। অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তিনি।

লিনের আইনজীবী জানান, লি এখন হাঁটতে পারছেন, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না।

তাইনান জেলা আদালতের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা বলেন, এটি একটি ‘বিরল’ মামলা। গত এক দশকেও দেওয়ানি আদালতে এ ধরনের মামলা দেখা যায়নি।উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত রায়ে বলেন, তোতাপাখির মালিক হুয়াংয়ের অবহেলার কারণে চিকিৎসক লিন আহত হয়েছেন। তার উচিত ছিল তোতাপাখির খেয়াল রাখা। শাস্তি হিসেবে তাকে দুই মাসের কারাদণ্ড এবং ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখের কিছু বেশি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

অনিচ্ছাকৃত আঘাতের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন পাখির মালিক হুয়াং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category