শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ Time View

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়ছে। ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই দেশ মিলে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও, এখনও দু-একজন করে উদ্ধার হচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর, এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৭২ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সোয়লু। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৯ হাজার ৬৭২ জনই তুরস্কের। বাকি ৫ হাজার ৮০০ জন সিরিয়ার।

এদিকে, গত ৯ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত তুরস্ক থেকে উত্তর সিরিয়ায় ১৭৮ ট্রাক ত্রাণ সহায়তা পৌঁছেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে এসব ত্রাণ সহায়তা সিরিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় পাঠানো হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার মুখপাত্র জেনস লার্কে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বলেন, ট্রাকগুলো জাতিসংঘের ছয়টি সংস্থা থেকে বিভিন্ন সহায়তা উপকরণ নিয়ে গেছে। এসবের মধ্যে রয়েছে তাঁবু, বিছানা, কম্বল, শীতের পোশাক, কলেরা টেস্টিং কিট, প্রয়োজনীয় ওষুধ এবং বিশ্ব খাদ্য কর্মসূচির দেয়া খাদ্য।

জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক বলেছেন, সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৫০ হাজার পরিবারের তাঁবু বা জরুরি আশ্রয় প্রয়োজন। অন্তত ৮৮ হাজার পরিবারের বিছানা এবং উষ্ণ কম্বল ও পোশাক প্রয়োজন। এছাড়া, জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে মানুষের ধারণ ক্ষমতা অনেক কম। তাই চিকিৎসা সহায়তাও পাঠানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category