শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তিন দেশ আমন্ত্রণ পাচ্ছে না নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

চলতি বছরের ডিসেম্বরে সুইডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কিন্তু ওই অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরান- এই তিন দেশ আমন্ত্রণ পাচ্ছে না। মূলত সুইডেন ও ইউক্রেনের রাজনীতিবিদদের তোপের মুখে দেশ তিনটিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে না নোবেল ফাউন্ডেশন।শনিবার (২ সেপ্টেম্বর) আরটি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণের ঘোষণা দেয় নোবেল ফাউন্ডেশন। কিন্তু এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন সুইডেন ও ইউক্রেনের রজনীতিবিদেরা। পরে সেই আমন্ত্রণ ফিরিয়ে নেয়া হয়েছে। 

এর আগে, গত বছরের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া ও বেলারুশকে আমন্ত্রণ জানানো হয়নি। আর সে সময় তেহরানে সরকারবিরোধী আন্দোলন চলায় অনুষ্ঠান থেকে বাদ পড়ে ইরানও। কিন্তু এ বছর নোবেল ফাউন্ডেশন ঘোষণা ‍দিয়েছিল যে, ‘ভিন্ন মতের আলোচনার’ জন্য ওই তিন দেশের রাষ্ট্রদূতকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু এই ঘোষণার দুদিন পরই নোবেল ফাউন্ডেশন আবারও ঘোষণা দেয়, তারা এই তিন দেশকে আমন্ত্রণ জানাচ্ছে না।
 
শনিবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সুইডেন থেকে কঠোর প্রতিক্রিয়া পেয়েছি। যার কারণে নোবেল বোর্ড গত বছরের সিদ্ধান্তেই অটল থাকছে। এ বছরও স্টকহোমে অনুষ্ঠিত নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।’
 এ বিষয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন সুইডিশ সংবাদ সংস্থা টিটিকে বলেছেন, ‘রাশিয়াকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করা জরুরি।’
 
অন্যদিকে সুইডেনের কেন্দ্রীয় দল, বাম দল এবং গ্রিন পার্টিও হুমকি দিয়েছিল যে, ওই তিন দেশের আমন্ত্রণ ফিরিয়ে না নিলে তারা নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category