শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ফারিণ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮২ Time View
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছে তা বানোয়াট ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিনেত্রী ফারিণ।
বুধবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে ফারিণ লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি। 
তিনি আরও লেখেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
ফারিণ আরও লেখেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।’  
  অভিনেত্রী আরও লেখেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।’
শিহাব শাহীনের পরিচালনায় ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন  ‘কমলা রঙের রোদ’ নাটকে। সে সময় দারু জনপ্রিয়তা পায় নাটকটি, দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category