মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তাইওয়ান ঘিরে চীনের ৭০ যুদ্ধবিমান, ১১ জাহাজের মহড়া

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ Time View

সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করে তাইওয়ানের চারপাশে তৃতীয় দিনের মতো চলছে চীনের মহড়া। এ নিয়ে দেশটির সঙ্গে চীনের চরম উত্তেজনা বিরাজ করছে।

চীন বলছে, তারা তাইওয়ানকে ‘ঘিরে ফেলার মহড়া’ চালাচ্ছে। চীন এ মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’। মহড়ার প্রথম দিন চীনের একটি যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়ে সেখান থেকে ফায়ার করেছে।

গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফর ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এ নিয়ে বেজায় ক্ষেপেছে চীন। এ নিয়ে শনিবার থেকে দেশটি তাইওয়ান ঘিরে তিনদিনের মহড়া শুরু করে।

সোমবার (১০ এপ্রিল) তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের চারপাশে আরও ৭০টি চীনা যুদ্ধবিমান ও ১১টি জাহাজ শনাক্ত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীনা ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের কাছে সামরিক মহড়া অব্যাহত রেখেছে।

এর আগে গতকাল রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন।এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন কী করছে তার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে, এবং ওই অঞ্চলে শান্তি, স্থিতি বজায় রাখাসহ জাতীয় নিরাপত্তার অঙ্গীকার রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট উপকরণ এবং ক্ষমতা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category