রাজধানীর বংশাল থানার পাশে তাঁতীবাজার মোড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দুর্বৃত্তদের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১০টার দিকে গুলিস্থান থেকে বাসটি সদরঘাটের দিকে যাচ্ছিল। বিহঙ্গ পরিবহনের বাসটিতে যাত্রীবেশে ওঠা কয়েকজন বাসটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিস্থান থেকে যাত্রীবেশে চারজন বাসটিতে ওঠে। তাঁতীবাজার মোড়ে এসে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।